ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৫২ ‘৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের বুঝতে হবে’ পাবনায় জামিনে থাকা বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস বাংলাদেশের বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

দেশের রপ্তানিতে রেকর্ড মাসিক প্রবৃদ্ধি ঢাকা (বাসস): বিশ্ব অর্থনীতির চলমান অনিশ্চয়তা ও বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশে

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৫:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৩ Time View
৯১

বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের রপ্তানি আয়ে মাসিক ভিত্তিতে ১১ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা রপ্তানি খাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, ২০২৬ সালের জানুয়ারিতে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের মাস ডিসেম্বর ২০২৫-এ এই আয় ছিল ৩ হাজার ৯৬৮ দশমিক ২৮ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোট রপ্তানি হয়েছে ২৮ হাজার ৪১০ দশমিক ৫২ মিলিয়ন ডলার। যদিও এ অঙ্কটি গত অর্থবছরের একই সময়ের ২৮ হাজার ৯৬৯ দশমিক ৫২ মিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম, তবে সাম্প্রতিক মাসিক প্রবৃদ্ধি রপ্তানি খাতে স্থিতিশীলতা ও সম্ভাবনার বার্তা দিচ্ছে।

দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক (আরএমজি) খাত তার নেতৃত্ব বজায় রেখেছে। জুলাই-জানুয়ারি সময়কালে এ খাত থেকে আয় হয়েছে ২২ হাজার ৯৮০ দশমিক ২০ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৭৭ শতাংশ বেশি। বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের ধারাবাহিক চাহিদা ও প্রতিযোগিতামূলক সক্ষমতারই প্রতিফলন এই প্রবৃদ্ধি।

পোশাক খাতের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও বার্ষিক ও মাসিক উভয় ভিত্তিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হিমায়িত মাছ খাতে মিশ্র ফলাফল দেখা গেছে।

রপ্তানি গন্তব্য বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। দেশটিতে জুলাই-জানুয়ারি সময়কালে রপ্তানি আয় হয়েছে ৫ হাজার ২১৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। এই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১ দশমিক ৬৪ শতাংশ এবং মাসিক ভিত্তিতে ২ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া জার্মানি ও যুক্তরাজ্য যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে রয়েছে। দেশ দুটিতে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে ২ হাজার ৮৫২ দশমিক ২০ মিলিয়ন ডলার এবং ২ হাজার ৭৭৯ দশমিক ৫২ মিলিয়ন ডলার।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার—স্পেন, নেদারল্যান্ডস ও গ্রেট ব্রিটেনসহ বিভিন্ন দেশে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে বৈশ্বিক প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা পুনরায় প্রতিফলিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ

দেশের রপ্তানিতে রেকর্ড মাসিক প্রবৃদ্ধি ঢাকা (বাসস): বিশ্ব অর্থনীতির চলমান অনিশ্চয়তা ও বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশে

Update Time : ০৫:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬