Dhaka 4:29 pm, Friday, 17 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের Logo দশজনের আতলেতিকোকে হারিয়ে শীর্ষে বড় পা বার্সেলোনার Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিসিবির উদ্যোগ

জনমত জরিপে ইঙ্গিত আগের আ. লীগ ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে পারেন নিজস্ব প্রতিবেদক | ঢাকা

  • Reporter Name
  • Update Time : 05:41:58 am, Friday, 6 February 2026
  • 107 Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক নতুন জনমত জরিপে ভোটারদের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে যারা গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাঁদের প্রায় অর্ধেকই এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ (CRF)। জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ।

জরিপ অনুযায়ী, আগের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে ২৯ দশমিক ৯ শতাংশ ভোটার জামায়াতকে এবং ৬ দশমিক ৫ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। এ ছাড়া ১৩ শতাংশ ভোটার অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলেছেন এবং ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন।

জরিপে অংশ নেওয়া মোট ভোটারদের মধ্যে ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দেবেন। তবে প্রায় ৮ শতাংশ ভোটার ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত অথবা ভোটে অংশ না নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—সে প্রশ্নে ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা ভোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দেবেন।

জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের পছন্দ। এই শ্রেণির ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে, ২৭ শতাংশ বিএনপিকে এবং ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। তবে ১৮ দশমিক ৬ শতাংশ নতুন ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, “এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি।”

জরিপটি দেশের ৬৪ জেলা ও ১৮০টি সংসদীয় আসনে পরিচালনা করা হয়। এতে অংশ নেন মোট ১১ হাজার ৩৮ জন ভোটার। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে এই মতামত জরিপ সম্পন্ন করা হয়।

এর আগে, গত ৩০ জানুয়ারি প্রকাশিত আরেকটি জনমত জরিপেও উচ্চ ভোটগ্রহণের সম্ভাবনার কথা উঠে আসে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সেই জরিপে ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানান, তাঁরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেবেন। ওই জরিপে আগের আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে এবং ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানান। তবে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার তখনো সিদ্ধান্তহীন ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার

জনমত জরিপে ইঙ্গিত আগের আ. লীগ ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে পারেন নিজস্ব প্রতিবেদক | ঢাকা

Update Time : 05:41:58 am, Friday, 6 February 2026