ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬১৭৫ বাংলাদেশি হাজি ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত আরোপে ট্রাম্প, দীর্ঘায়িত হতে পারে আলোচনা ইউআইটিএসে ‘সাসটেনিং এক্সেলেন্স’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ঝড়ে বিদ্যুৎহীন মাদারীপুর, কোরবানি স্থগিত অনেক পরিবারের কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ স্বেচ্ছাসেবক দল নেতা ২০২৬ বিশ্বকাপে তরুণ শক্তিতে নতুন স্বপ্ন, ফের শিরোপা জয়ের লক্ষ্যে স্পেন গভীর রাতে র‍্যাব ক্যাম্পে হামলা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো অবকাঠামো সৌদিতে পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ১৮ সংবিধান সংশোধন কমিটিতে জামায়াতের অনীহা, ‘সংস্কার বনাম সংশোধন’ বিতর্কে নতুন রাজনৈতিক হিসাব যুক্তরাষ্ট্রের ইসলামিক সেন্টারে বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৫
সর্বশেষ সংবাদ :

জনমত জরিপে ইঙ্গিত আগের আ. লীগ ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে পারেন নিজস্ব প্রতিবেদক | ঢাকা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০ Time View
২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক নতুন জনমত জরিপে ভোটারদের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে যারা গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাঁদের প্রায় অর্ধেকই এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ (CRF)। জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ।

জরিপ অনুযায়ী, আগের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে ২৯ দশমিক ৯ শতাংশ ভোটার জামায়াতকে এবং ৬ দশমিক ৫ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। এ ছাড়া ১৩ শতাংশ ভোটার অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলেছেন এবং ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন।

জরিপে অংশ নেওয়া মোট ভোটারদের মধ্যে ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দেবেন। তবে প্রায় ৮ শতাংশ ভোটার ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত অথবা ভোটে অংশ না নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—সে প্রশ্নে ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা ভোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দেবেন।

জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের পছন্দ। এই শ্রেণির ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে, ২৭ শতাংশ বিএনপিকে এবং ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। তবে ১৮ দশমিক ৬ শতাংশ নতুন ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, “এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি।”

জরিপটি দেশের ৬৪ জেলা ও ১৮০টি সংসদীয় আসনে পরিচালনা করা হয়। এতে অংশ নেন মোট ১১ হাজার ৩৮ জন ভোটার। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে এই মতামত জরিপ সম্পন্ন করা হয়।

এর আগে, গত ৩০ জানুয়ারি প্রকাশিত আরেকটি জনমত জরিপেও উচ্চ ভোটগ্রহণের সম্ভাবনার কথা উঠে আসে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সেই জরিপে ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানান, তাঁরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেবেন। ওই জরিপে আগের আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে এবং ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানান। তবে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার তখনো সিদ্ধান্তহীন ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬১৭৫ বাংলাদেশি হাজি

জনমত জরিপে ইঙ্গিত আগের আ. লীগ ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে পারেন নিজস্ব প্রতিবেদক | ঢাকা

Update Time : ০৫:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬