Dhaka 7:52 pm, Friday, 17 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের ফার্মগেট অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

  • Reporter Name
  • Update Time : 06:57:14 pm, Wednesday, 14 January 2026
  • 101 Time View

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের ফার্মগেট অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

—————————————————————

রাজধানীর ফার্মগেট এলাকায় আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের অবরোধে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেটে নামা যানবাহন এবং ফার্মগেট থেকে খামারবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনসহ বিভিন্ন শ্রেণির যাত্রীকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়—

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,

‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ জানুয়ারি একই দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সে সময় পুলিশের মধ্যস্থতায় ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আব্দুর রহমান রাফি, সাইফুর রহমান, ফাজাল আহমেদ, আবু বক্কর সিদ্দিক শরীফ ইসলাম, মিলিহা বিনতে নাফিজ ও আরিফুল আলম।

সেসময় সংবাদ সম্মেলনে আব্দুর রহমান রাফি জানান, উপদেষ্টাদের বক্তব্যে সন্তুষ্ট হলে আর কোনো কর্মসূচি দেওয়া হবে না, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

সাকিবুল হাসান রানার মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

=================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।

সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !

আপনাদের সকলকে জানাই উজ্জ্বল আলোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনারা বর্তমানে উপভোগ করছেন ,

“ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”

যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের

” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।

আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।

ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

বিস্তারিত কমেন্টে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের ফার্মগেট অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

Update Time : 06:57:14 pm, Wednesday, 14 January 2026