Dhaka 7:48 pm, Friday, 17 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

টঙ্গীতে সিলিন্ডার গ্যাসের দাম রাতারাতি ১২০০ থেকে ২২০০ টাকা, ভোগান্তিতে ভোক্তা ও ব্যবসায়ীরা

  • Reporter Name
  • Update Time : 04:10:57 pm, Friday, 9 January 2026
  • 137 Time View

টঙ্গীতে সিলিন্ডার গ্যাসের দাম রাতারাতি ১২০০ থেকে ২২০০ টাকা, ভোগান্তিতে ভোক্তা ও ব্যবসায়ীরা

—————————————————————————————————————————-
দেশের অন্যতম শিল্পনগরী টঙ্গীতে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যেখানে একটি গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক দাম ছিল ১২০০ টাকা, সেখানে রাতারাতি তা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ টাকায়। খুচরা পর্যায়ে এই অতিরিক্ত দামের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তা ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে টঙ্গীর আউচপাড়া, আরিচপুর, টঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ খুচরা ও পাইকারি গ্যাসের দোকান বন্ধ। দোকানগুলোর সামনে ঝোলানো সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ব্যবসায়ীরা দোকানে এসে সরাসরি কথা বলতে বলেন। পরে দোকানদারদের সঙ্গে সাক্ষাতে তারা জানান, গ্যাস সংকটের অজুহাতে প্রতিটি সিলিন্ডার ২২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে কী কারণে এই সংকট তৈরি হয়েছে—সে বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হোটেল ও খাবার দোকানের মালিকরা। কারণ, প্রতিদিন বড় পরিমাণে গ্যাস ব্যবহার করতে হওয়ায় তাদের খরচ বেড়ে গেছে কয়েকগুণ।

টঙ্গীর আউচপাড়া এলাকার এক হোটেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“প্রতিদিন আমার তিনটি গ্যাসের বোতল লাগে। আগে যেখানে নির্দিষ্ট খরচে ব্যবসা চালানো যেত, এখন নতুন দামে প্রতিদিন প্রায় তিন হাজার টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। কাস্টমারদের কাছ থেকে হঠাৎ করে দাম বাড়ানোও সম্ভব না। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

এদিকে সীমিত আয়ের চাকরিজীবী ও সাধারণ গ্রাহকরাও পড়েছেন চরম ভোগান্তিতে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. হাসিব বলেন,
“সীমিত বেতনে সংসার চালাতেই কষ্ট হয়। এর মধ্যে গ্যাসের দাম প্রায় এক হাজার টাকা বাড়ানো হয়েছে। এটা আমাদের জন্য এক ধরনের জুলুম। এই অতিরিক্ত টাকা দিয়ে পরিবারের অন্য জরুরি খরচ মেটানো যেত।”

স্থানীয়দের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের তদারকি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা শাখার উপপরিচালক আফসানা পারভীন দৈনিক আমাদের সময়–কে বলেন,
“যেসব প্রতিষ্ঠান সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

এদিকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

টঙ্গীতে সিলিন্ডার গ্যাসের দাম রাতারাতি ১২০০ থেকে ২২০০ টাকা, ভোগান্তিতে ভোক্তা ও ব্যবসায়ীরা

Update Time : 04:10:57 pm, Friday, 9 January 2026