ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখাউড়ার ভাইরাল মাঠে ফুটবল উন্মাদনা, ফাইনালে দর্শকদের উপচেপড়া ভিড় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬১৭৫ বাংলাদেশি হাজি ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত আরোপে ট্রাম্প, দীর্ঘায়িত হতে পারে আলোচনা ইউআইটিএসে ‘সাসটেনিং এক্সেলেন্স’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ঝড়ে বিদ্যুৎহীন মাদারীপুর, কোরবানি স্থগিত অনেক পরিবারের কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ স্বেচ্ছাসেবক দল নেতা ২০২৬ বিশ্বকাপে তরুণ শক্তিতে নতুন স্বপ্ন, ফের শিরোপা জয়ের লক্ষ্যে স্পেন গভীর রাতে র‍্যাব ক্যাম্পে হামলা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো অবকাঠামো সৌদিতে পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ১৮ সংবিধান সংশোধন কমিটিতে জামায়াতের অনীহা, ‘সংস্কার বনাম সংশোধন’ বিতর্কে নতুন রাজনৈতিক হিসাব
সর্বশেষ সংবাদ :

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার—পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১১৪ Time View
৩৩

ঢাকা, সোমবার — মধ্যপ্রাচ্যে চলমান সংকটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, তার আঞ্চলিক প্রভাব এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, “আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে—যে পাশেই থাকুক না কেন—ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।”

সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায় এবং তারা এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, চলমান সংঘাতে আর কোনো বাংলাদেশি নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বা সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ।

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।

মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব—বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা—পর্যালোচনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির (যিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন) উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বৈঠকে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

আখাউড়ার ভাইরাল মাঠে ফুটবল উন্মাদনা, ফাইনালে দর্শকদের উপচেপড়া ভিড়

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার—পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬