ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল আজিজ (২৪) আশুলিয়ার পল্লীবিদ্যুৎ মণ্ডল কলোনি এলাকার মো. মনির হোসেনের ছেলে। তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা–এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ জানুয়ারি এক নারী ভুক্তভোগী আব্দুল আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে নির্দেশ দেন। তদন্ত শেষে ঢাকা জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক জামাল হোসেন আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এএসআই মো. আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানি য়েছে।

উজ্জ্বল আলো 





















