ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৫২
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রমজানে অধিক মুনাফা না করার আহ্বান, আইনশৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের ঘোষণ

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১১ Time View
৭৮

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি অধিক মুনাফা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এ মাসকে ব্যবসায় অতিরিক্ত মুনাফা অর্জনের সময় হিসেবে বিবেচনা করা উচিত নয়। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার-এ সরাসরি সম্প্রচার করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন।

আইনশৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী অগ্রাধিকার

প্রধানমন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারই সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের নির্দেশ

রমজান মাসে ইফতার, তারাবিহ ও সাহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান। একই সঙ্গে অপচয় রোধ ও কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষা করেই বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে যে কোনো পরামর্শ বা অভিযোগ গ্রহণে সরকার প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্যদের বিশেষ সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত

কৃচ্ছ্রতা চর্চায় দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসেবে দলীয় সংসদ সদস্যদের জন্য কিছু সুবিধা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর দলের নির্বাচিত সংসদ সদস্যরা সরকারি সুবিধায় ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা গ্রহণ করবেন না।

যানজট নিরসনে রেলব্যবস্থার উন্নয়ন

রাজধানীসহ বড় শহরগুলোর যানজট নিরসনে রেলব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজ, সুলভ ও নিরাপদ রেল যোগাযোগ গড়ে তোলা গেলে রাজধানীকেন্দ্রিক চাপ কমবে এবং জনদুর্ভোগ হ্রাস পাবে। এ লক্ষ্যে রেল, নৌ, সড়ক ও সেতু খাতের কার্যক্রমে সমন্বয় সাধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের প্রত্যয়

দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের দক্ষতা অর্জন জরুরি। শিক্ষার্থী ও যুবসমাজের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নে সরকার সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

সবার জন্য সমান অধিকার

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন বা দেননি—সব নাগরিকের অধিকার সমান। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দেশবাসীর সুস্থতা ও কল্যাণ কামনা করে

ভাষণ শেষ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রমজানে অধিক মুনাফা না করার আহ্বান, আইনশৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের ঘোষণ

Update Time : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬