ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবন-মোংলা ঘুরে উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে শত শত বাড়িঘর অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, চার আসামির মধ্যে দুইজন কিশোর সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা প্যারিসে কারফিউয়ের মেয়াদ বাড়ল, মার্সেই ও লিওঁয়ে বিক্ষোভ নিষিদ্ধ সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিরাপত্তায় পর্যটক উদ্ধার রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়ে পেশাদার সংবাদ প্রতিবেদন ব্যাটিং ব্যর্থতায় জয়হীন বাংলাদেশ, দল গঠনে নতুন করে ভাবার তাগিদ সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি, আটকে পড়েছিলেন দুই হাজার পর্যটক
সর্বশেষ সংবাদ :
চট্টগ্রামে ৩০০ শিশুর ওপর গবেষণা: হামে আক্রান্তদের ৮৫.২ শতাংশ টিকাবিহীন একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল প্রকাশ ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’

আলীকদমে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার।

১৭১

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ৩০ শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, তারিখে -সকালে,মোরুং কল্যাণ ছাত্রাবাসে, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে আলীকদমে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন— ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ আনুমানিক দুই থেকে তিন শতাধিক অতিথি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের যুবসমাজ আধুনিক ও কর্মমুখী দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বিনামূল্যে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে রিজিয়ন কমান্ডার ও আলীকদম সেনা জোনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য আলীকদমে ম্রো সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষত আলীকদম জোন ও বান্দরবান রিজিয়ন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা সুবিধা প্রদান করা হচ্ছে। এর ফলে বিগত বছরগুলোতে এই সম্প্রদায়ের বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে এবং বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিজেদের পরিবার ও সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও আলীকদম জোনের পক্ষ থেকে দুর্গম পাহাড়ি পাড়াসমূহে সুপেয় পানির সংকট নিরসন, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সুন্দরবন-মোংলা ঘুরে উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলীকদমে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার।

Update Time : ০৬:৪৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬