ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস ‘৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলের বুঝতে হবে’ রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৩:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৭২ Time View
৮৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে নানিয়ারচর জোন সদরে আয়োজিত এ বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান, পিএসসি।

সভায় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটি সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী, রাঙামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফখরুদ্দিন রাজিবসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের দিন সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী বিধিনিষেধ ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬