ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

রোনালদোর মাইলফলক ছোঁয়া ম্যাচে আল নাস্‌রের জয় সৌদি প্রো লিগে গোল নম্বর ৯৬০, ক্লাব ইতিহাসে সর্বোচ্চ বিদেশি গোলদাতা হলেন পর্তুগিজ তারকা

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৮:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ Time View
৫০

রোনালদোর মাইলফলক ছোঁয়া ম্যাচে আল নাস্‌রের জয়
সৌদি প্রো লিগে গোল নম্বর ৯৬০, ক্লাব ইতিহাসে সর্বোচ্চ বিদেশি গোলদাতা হলেন পর্তুগিজ তারকা

ক্রিস্টিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলে সৌদি প্রো লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাস্‌র। বুধবার দামাকের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দামাককে ২–১ গোলে হারিয়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা রোনালদো, যা ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৬০তম গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাস্‌র। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে পাওয়া বল জালে পাঠান আব্দুররাহমান ঘারিব। দ্রুত গোল পাওয়ার পরও আক্রমণের ধার বজায় রাখে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে বক্সের ভেতর ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গিয়ে নিজের চিরচেনা ‘সিউউউ’ উদযাপনে মাতেন এই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে আসে—গোল নম্বর ৯৬০।

৬৮তম মিনিটে একটি গোল শোধ করে দামাক। তবে এরপর একাধিক আক্রমণেও সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ২–১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাস্‌র।

এই গোলের মাধ্যমে আল নাস্‌রের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১১৬-এ। এর মধ্য দিয়ে মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫ গোল) ছাড়িয়ে সৌদি ক্লাবটির ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড়ের রেকর্ড গড়লেন তিনি।

তবে আল নাস্‌রের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে রোনালদোর ওপরে আছেন আরও দুজন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৭৯ ম্যাচে ১৩১ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সৌদি ফরোয়ার্ড মোহাম্মাদ আল সাহলাউই। আর ১৯৭৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ২৬৬ ম্যাচে ২৫৯ গোল করে শীর্ষে রয়েছেন সৌদি ফুটবলের কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোনালদো। ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৫ ম্যাচে ১৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।

এই জয়ের ফলে টানা চার ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে টানা দ্বিতীয় জয় পেল আল নাস্‌র। মৌসুমের শুরুতে ইতিহাস গড়ে প্রথম ১০ ম্যাচে টানা জয় পেলেও পরে ছন্দপতন ঘটে—একটি ড্রয়ের পর টানা তিন ম্যাচে হেরে শীর্ষস্থান হারায় দলটি।

বর্তমানে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাস্‌র। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল আহলি। একটি ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।

========================================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !
আপনাদের সকলকে জানাই উজ্জ্বল আলোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনারা বর্তমানে উপভোগ করছেন ,
“ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”
যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের
” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।
আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।
ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

রোনালদোর মাইলফলক ছোঁয়া ম্যাচে আল নাস্‌রের জয় সৌদি প্রো লিগে গোল নম্বর ৯৬০, ক্লাব ইতিহাসে সর্বোচ্চ বিদেশি গোলদাতা হলেন পর্তুগিজ তারকা

Update Time : ০৮:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬