ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী খাওয়ার পর ঘুম পায় কেন? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষণার তথ্য মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য: প্রধানমন্ত্রী গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ জাপান ও সৌদি আরব সফরের প্রস্তুতি, চলতি বছরে ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, একদিনে ৭ জেলায় সমাবেশ

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ Time View
৪৮

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, একদিনে ৭ জেলায় সমাবেশ

—————————————————————————————————————————-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মধ্য দিয়েই দলটির মাঠপর্যায়ের নির্বাচনী কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে।

দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বুধবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আজ রাত সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে পৌঁছে গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে তারেক রহমানের টানা নির্বাচনী কর্মসূচি। প্রথমে তিনি সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

সেখান থেকে যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

এরপর নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি পথসভা বা সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সফরের শেষ পর্যায়ে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগ দেবেন। এসব কর্মসূচি শেষে গভীর রাতে তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরবেন বলে জানানো হয়।

মাহদী আমিন আরও জানান, এই সফরকে কেন্দ্র করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপির একাধিক কেন্দ্রীয় ও তরুণ নেতা। তাদের মধ্যে রয়েছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেকে।

এদিকে নির্বাচনী প্রচারণার সূচনাকে ঘিরে দলীয়ভাবে একটি থিম সং প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মাহদী আমিন জানান, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী থিম সং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অনুষ্ঠানে থিম সং উন্মোচন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে সারাদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়েই মাঠে নামছেন তারেক রহমান।

========================================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !
আপনাদের সকলকে জানাই উজ্জ্বল আলোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনারা বর্তমানে উপভোগ করছেন ,
“ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”
যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের
” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।
আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।
ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, একদিনে ৭ জেলায় সমাবেশ

Update Time : ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬