ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী খাওয়ার পর ঘুম পায় কেন? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষণার তথ্য মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য: প্রধানমন্ত্রী গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ জাপান ও সৌদি আরব সফরের প্রস্তুতি, চলতি বছরে ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৮:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ Time View
৫০

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

————————————————————————————————————————–

আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ম্রো সম্প্রদায়সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলীকদম উপজেলার সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গত ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে সংঘটিত এক হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। অভিযোগ রয়েছে, কুখ্যাত ডাকাত জাফর আলম ও তার পোষ্য সন্ত্রাসী বাহিনী ম্রো জনগোষ্ঠীর ওপর এ হামলা চালায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “সন্ত্রাসীর কালো হাত—ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “জাফর ডাকাত—গ্রেফতার চাই, গ্রেফতার চাই” ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলীকদম মৌজার হেডম্যান উক্যজয় মার্মা, বাবুপাড়া কারবারি আবু মং, জানালীপাড়া কারবারি পাচ্ছ ম্রো, বাজারপাড়া কারবারি চাহ্লা মং, জেএসএস (গণতান্ত্রিক) আলীকদম শাখার সভাপতি ফিলিপ ত্রিপুরা, নেতা অংক্যম্রা মার্মা ও পূর্ণ সেন তনচংঙ্গা প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আলীকদম উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

=======================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।

সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ! 

আপনাদের সকলকে জানাই  উজ্জ্বল আলোর  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনারা বর্তমানে উপভোগ করছেন ,

 “ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”

যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের

” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।

আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।

ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে । 

বিস্তারিত কমেন্টে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Update Time : ০৮:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬