ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যা: কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার—মির্জা ফখরুল

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৪:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৭৯ Time View
৬৮

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যা: কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার—মির্জা ফখরুল

—————————————————————————————————————————

নির্বাচনের আগে দেশে রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি সন্তুষ্ট নই। যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে—বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে—তাতে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনায় সরকারের তরফ থেকে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব, সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে সক্রিয় হবে।”

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ‘ব্যক্তিগত’

উত্তরবঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত সফর। তিনি জানান, তারেক রহমান বগুড়ায় নিজ বাড়িতে যাবেন, এরপর রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে দিনাজপুরে নানীর কবর জিয়ারত, ঠাকুরগাঁওয়ে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণ দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখান থেকে পঞ্চগড়সহ কয়েকটি জেলা সফর করে তিনি ঢাকায় ফিরবেন।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান ঢাকায় এলে যেমন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, তেমনি তিনি গ্রামাঞ্চলে গেলে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই বেশি উদ্দীপনা দেখা দেবে।”

পিছিয়ে পড়া অঞ্চলে অগ্রাধিকারের কথা

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজশাহী বিভাগকে শিল্পায়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যার ফলে সেখানে শিল্প ও উন্নয়নের গতি বেড়েছিল। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় নির্বাচন ও জাতীয় নির্বাচন প্রসঙ্গ

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, এবারও ফেলবে না।” তিনি অভিযোগ করেন, অতীতের সরকার আমলে বিরোধী ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পায়নি।

গণভোট ও সংস্কার প্রসঙ্গ

গণভোট বিষয়ে তিনি বলেন, বিএনপি আগেই একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব দিয়েছিল। যেসব সংস্কার নিয়ে এখন গণভোট হচ্ছে, সেগুলো ২০১৬ ও ২০২৩ সালে বিএনপি ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

নিরাপত্তা ও বুলেটপ্রুফ জ্যাকেট

নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক হামলা ও হত্যাকাণ্ডের কারণে অনেক রাজনৈতিক নেতা বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করছেন। তবে তিনি নিজে কোনো বুলেটপ্রুফ জ্যাকেট পরেন না বলেও জানান।

=

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যা: কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার—মির্জা ফখরুল

Update Time : ০৪:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬