ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০২:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ Time View
৬৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত

—————————————————————————————————————————-

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় বসুন্ধরা মার্কেটসংলগ্ন স্টার কাবাবের পাশের একটি গলিতে এ গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে মুছাব্বির ও আনোয়ার হোসেন ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে দ্রুত উদ্ধার করে বেসরকারি বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম গণমাধ্যমকে বলেন,
“স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন। আহত আরেকজন বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন।”
ঘটনার পরপরই তেজগাঁও থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার কাজ চলছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি টার্গেট কিলিং কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ কিংবা অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা আছে কি না—সে বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা প্রস্তুতির প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মুছাব্বিরের মৃত্যুর খবরে স্বেচ্ছাসেবক দলসহ সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত

Update Time : ০২:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬