ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৫২
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

অভিযাত্রিক ও ফিফার ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্পের প্রথম বর্ষের সফল সমাপ্তি মিরপুরে ক্লোজিং টুর্নামেন্টে অংশ নিল প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশু-কিশো

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০২:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View
৬২

অভিযাত্রিক ও ফিফার ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্পের প্রথম বর্ষের সফল সমাপ্তি
মিরপুরে ক্লোজিং টুর্নামেন্টে অংশ নিল প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশু-কিশো

—————————————————————————————————————————-

অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম ‘প্লেয়িং ফর পিস’-এর প্রথম বর্ষের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ফুটবল প্রশিক্ষণভিত্তিক এই প্রকল্পের আওতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ঢাকার মিরপুর জোনে ১০ থেকে ১৮ বছর বয়সী প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এবং শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারী নিয়মিত প্রশিক্ষণ ও ম্যাচ খেলার সুযোগ পায়।
এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে দলগত সহযোগিতা, বন্ধুত্ব, সহমর্মিতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।
প্রথম বর্ষের সমাপনী উপলক্ষে গত রবিবার (৫ জানুয়ারি) সকালে ঢাকার মিরপুরে ‘কিক জোন’ মাঠে অনুষ্ঠিত হয় ক্লোজিং টুর্নামেন্ট। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব আহমেদ ইমতিয়াজ জামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির হেড অব অপারেশন খাদিজাতুল কুবরা এবং বোর্ড অব ডিরেক্টর আবু সালেহ মোহাম্মাদ মুসা ও জামিল আযহার শাকিল।
টুর্নামেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় ৩০০ জন শিশু-কিশোর অংশ নেয়। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সিনিয়র ও জুনিয়র—দুই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ধাপের টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ছেলেদের ছয়টি দল ও মেয়েদের একটি দল অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর থেকে ক্লোজিং পর্বের খেলা শুরু হয়।
সমাপনী টুর্নামেন্টে মোট ১৮টি গ্রুপ অংশ নেয়। এর মধ্যে সিনিয়র সেকশন থেকে ১২টি এবং জুনিয়র সেকশন থেকে ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে চারটি দল সেমিফাইনালে ওঠে। পরে সেমিফাইনাল থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অসাধারণ নৈপুণ্যের জন্য ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ক্যাটাগরিতে দুটি মেডেল প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিশু-কিশোরকে অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন,
“খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এই প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের করে এনে মাঠমুখী করা। আমরা চাই, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা সুস্থ, সক্রিয় ও দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে উঠুক। ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্পের মাধ্যমে শিশু-কিশোরদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও শক্ত ও নিরাপদ করতে চাই।”
আয়োজকদের মতে, প্রথম বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামীতে এই প্রকল্পের পরিসর আরও বাড়ানো হবে এবং দেশের অন্যান্য এলাকায়ও ‘প্লেয়িং ফর পিস’ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

অভিযাত্রিক ও ফিফার ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্পের প্রথম বর্ষের সফল সমাপ্তি মিরপুরে ক্লোজিং টুর্নামেন্টে অংশ নিল প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশু-কিশো

Update Time : ০২:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬