ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশ

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৮১ Time View
৭৪

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায়
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশ

————————————————————————————-

জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের কোনো ম্যাচ কিংবা অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার করা যাবে না।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক বা স্পষ্ট কারণ জানা যায়নি।
আদেশে আরও বলা হয়, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় খেলোয়াড়কে কারণ ব্যাখ্যা ছাড়াই দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে অসম্মানজনক হিসেবে দেখছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
এই প্রেক্ষাপটে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
এদিকে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদা রক্ষায় একটি কড়া বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের দিকটিও বিবেচনার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই আইপিএলের নিয়মিত মুখ এবং আগের মৌসুমগুলোতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে সফলতার সঙ্গে খেলেছেন। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও বিসিসিআইয়ের অবস্থানের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশ

Update Time : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬