ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০৭:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ Time View
৭৩

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

———————————————————————————-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে বাকি চারজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের বিস্তীর্ণ জমি সরকারিভাবে এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী ওই চরের বিভিন্ন জমি বিক্রি শুরু করে। পরবর্তীতে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী একই চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে।

একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে জমি বিক্রি শুরু করলে দুই পক্ষই আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। এতে করে দীর্ঘদিন ধরে কোপা সামছু গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। চরটি দুর্গম হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সেখানে পৌঁছাতে সক্ষম হয়। পরে চারটি মরদেহ উদ্ধার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, “একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশের পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চর এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।

সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ! 

আপনাদের সকলকে জানাই  উজ্জ্বল আলোর  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনারা বর্তমানে উপভোগ করছেন ,

 “ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”

যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের

” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।

আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।

ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে । 

বিস্তারিত কমেন্টে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

Update Time : ০৭:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫