Dhaka 12:09 am, Saturday, 18 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

  • Reporter Name
  • Update Time : 07:04:56 am, Wednesday, 24 December 2025
  • 112 Time View

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

————————————————————————————
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই সশস্ত্র পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাগলার চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের মধ্যে একজনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। পরবর্তীতে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী একই জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে ওই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।
নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
================================================
উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !
আপনাদের সকলকে জানাই উজ্জ্বল আলোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনারা বর্তমানে উপভোগ করছেন ,
“ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”
যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের
” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।
আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।
ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

Update Time : 07:04:56 am, Wednesday, 24 December 2025