Dhaka 12:21 am, Saturday, 18 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা দিল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : 07:58:07 am, Wednesday, 24 December 2025
  • 142 Time View

ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা দিল বাংলাদেশ

————————————————————————————

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে আনুষ্ঠানিকভাবে এই উদ্বেগের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের আশপাশে সংঘটিত সহিংস ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনার আশপাশে এ ধরনের ‘পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের’ ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। বাংলাদেশ সরকার এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের প্রতি তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এ ধরনের কর্মকাণ্ড শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার ভিত্তিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে।

এর আগে রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক ব্রিফিংয়ে জানান, শনিবার রাতে নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে ‘হিন্দু চরমপন্থিদের’ একটি দল বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। ওই সময় হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকির ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। তৌহিদ হোসেন বলেন, এ ঘটনায় ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল যুবক বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাস সংক্রান্ত ঘটনার প্রতিবাদে স্লোগান দিলেও তারা নিরাপত্তা বেষ্টনি ভাঙার বা সহিংস পরিস্থিতি সৃষ্টির কোনো চেষ্টা করেনি।

উল্লেখ্য, এর আগেও গত ১৪ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।

সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ! 

আপনাদের সকলকে জানাই  উজ্জ্বল আলোর  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনারা বর্তমানে উপভোগ করছেন ,

 “ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”

যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের

” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।

আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।

ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে । 

বিস্তারিত কমেন্টে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা দিল বাংলাদেশ

Update Time : 07:58:07 am, Wednesday, 24 December 2025