Dhaka 12:03 am, Monday, 20 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

  • Reporter Name
  • Update Time : 07:36:27 am, Wednesday, 24 December 2025
  • 146 Time View

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

————————————————————————————

উৎসবমুখর পরিবেশ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং বন্ধুত্বপূর্ণ আবহের মধ্য দিয়ে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৫-এর তৃতীয় আসর (সিজন–৩)। ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)-এর আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের টুর্নামেন্টের পর্দা নামে।
ফাইনাল ম্যাচে ডিজিটাল ডাইনামাসকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিআরপিএস রাইজিং স্টার। বিপুলসংখ্যক দর্শক ও অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
দিন–রাত সংবাদ সংগ্রহে ব্যস্ত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মানসিক সতেজতা, পারস্পরিক সৌহার্দ্য এবং দলগত বন্ধন আরও সুদৃঢ় করতেই চার দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুই বছর আগে যাত্রা শুরু করা এই লিগে এবার মোট আটটি দল অংশগ্রহণ করে। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সেখান থেকেই নির্ধারিত হয় ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী দল। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেস চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং স্পন্সর প্রতিনিধিরা।
এবারের আসরে অংশগ্রহণকারী আট দলের নেতৃত্বে ছিলেন— মেহেদী হাসান রনির মেঘনা ভিক্টোরিয়ান, শুভ খানের পদ্মা ফাইটার্স, আনোয়ার হোসেনের এএস ওয়ারিয়র্স, অমৃত মলঙ্গীর কনটেন্ট কিংস, মারুফ সরকারের ডিজিটাল ডাইনামাস, আফতাব শুভর ভিক্টোরি ফাইটার্স, তরুণ বেগীর রয়েল ভিক্টোরিয়ানস এবং সাফিন মোল্লার বিআরপিএস রাইজিং স্টার।
টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে এবছর প্রকাশ করা হয় একটি থিম সং। ‘চলো মাঠে নামি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম। গানটির কথা লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনায় ছিলেন এ আর জনি ও তানভির ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন মাসুম জয়। ডিআরএফ-এর প্রযোজনায় থিম সংটি নির্মিত হয়।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট লিগটি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, পেশাগত চাপের মাঝেও আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

================================================

উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা

সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে  উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !

আপনাদের সকলকে জানাই  উজ্জ্বল আলোর  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

আপনারা বর্তমানে সবাই উপভোগ করছেন ,

 “ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”

যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে ,

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের

 ” উজ্জ্বল আলো ” পেজটি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।

আপনাদের  লাইক, কমেনট ও শেয়ার  আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।

ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

বিস্তারিত কমেন্টে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

Update Time : 07:36:27 am, Wednesday, 24 December 2025