ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম ধামরাইয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, হাজারো ভক্তের সমাগম আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী খাওয়ার পর ঘুম পায় কেন? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষণার তথ্য মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য: প্রধানমন্ত্রী গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ জাপান ও সৌদি আরব সফরের প্রস্তুতি, চলতি বছরে ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল  টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

৭৪

আনলাইন ডেস্ক

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। এই ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তাদের একাদশে একটি পরিবর্তন এসেছে। কোল ম্যাকোনকির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফি।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা জয়, অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ।

ভারত প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ২০০৭ সালে। এরপর দীর্ঘ বিরতির পর দ্বিতীয় শিরোপা আসে ২০২৪ সালে। ফলে বর্তমান আসরে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নেমেছে। তাছাড়া নিজেদের মাটিতে খেলার সুবিধাও পাচ্ছে ভারত।

অন্যদিকে নিউজিল্যান্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে মাত্র একবার উঠতে পেরেছিল। সেই আসরে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে কিউইরা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচটি ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে। লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি এই উইকেটে অতিরিক্ত বাউন্স বা ধীরগতির প্রবণতা থাকার সম্ভাবনা কম, ফলে রান হওয়ার সম্ভাবনাই বেশি।

ভারত একাদশ:

 সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ:

 ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও

লকি ফার্গুসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়কারী দল

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল  টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

Update Time : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬