ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা দুই মন্ত্রীর পরিদর্শনে ওসমানী হাসপাতালে বদলে গেল পরিবেশ ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান খুলশীতে ৬৩ বিদেশি আটক, উদ্ধার ১৭০টি ডিভাইস টোকিওতে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪৬ শতাংশ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচার প্রত্যাশা করে: মঈন খান জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হলে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার কমবে: কাদের গণি রাজাপুর মডেল মসজিদে ৮ দিন ধরে বিদ্যুৎ নেই, বন্ধ অজুর পানি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৫২
সর্বশেষ সংবাদ :
রাষ্ট্রপতির কাছে পোশাক খাতের সংকট ও ১১ দফা সুপারিশ বিজিএমইএর নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৩৫৯, নিখোঁজ ৯১০ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, সংসদ সদস্যদের ভোট চাইলেন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ যাত্রাবাড়ীর জনসভায় গোলাম পরওয়ার: ‘জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে বিএনপি’ রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই সমীকরণ গুজবকারীদের কড়া হুঁশিয়ারি শবনম ফারিয়ার, ‘স্ক্রিনশট-কল রেকর্ড প্রকাশ করে মামলা করব’ হারের বেদনাতেও বিশ্বজুড়ে প্রশংসিত জাপানি সমর্থকেরা, স্টেডিয়াম পরিষ্কারে আবারও দৃষ্টান্ত আজ কী উপহার রেখেছেন মেসি

তরুণরাই আগামীর বাংলাদেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: তারেক রহমান

  • উজ্জ্বল আলো
  • Update Time : ০১:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৬ Time View
৭৩

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, সঠিক নীতি, সুশাসন এবং পরিকল্পিত উন্নয়ন থাকলে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের মাধ্যমে ফরিদপুর অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ—তাদেরই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—রাষ্ট্রের সব ক্ষমতার উৎস জনগণ। সেই বিশ্বাস থেকেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।

ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীসহ সংশ্লিষ্ট নদীগুলোর ভাঙন রোধে কার্যকর ও টেকসই সমাধান নেওয়া হবে।

কৃষিখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই বীজ, সার ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

নারী ও শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে পানি ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেওয়া হবে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আর ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার প্রতিহত করে সেই স্বাধীনতা রক্ষা করা হয়েছে।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, তাদের এক নেতার বক্তব্যে নারী সমাজকে অবমাননা করা হয়েছে। তিনি বলেন, ইতিহাসে ওই দলের ভূমিকা ১৯৭১ সালেও বিতর্কিত ছিল।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুরের এই জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।

শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Uzzal Alo

জনপ্রিয়

বাব আল-মান্দেবে হুথিদের অগ্রযাত্রা, বিশ্ব জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

তরুণরাই আগামীর বাংলাদেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: তারেক রহমান

Update Time : ০১:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬