Dhaka 7:54 pm, Friday, 17 April 2026
[gtranslate]
সংবাদ শিরোনাম :
Logo সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান Logo টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, মিরপুরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Logo নিউজিল্যান্ডকে ২৪৮ রানে থামাল বাংলাদেশ, জয়ের লক্ষ্য নির্ধারিত Logo হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ইউরোপের উদ্যোগ, মিত্রদের একত্র করছেন ম্যাক্রোঁ-স্টারমার Logo রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী হত্যা, লাশের অঙ্গ বিচ্ছিন্ন করে নদীতে নিক্ষেপ Logo আটতলা থেকে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা: চট্টগ্রামে চাঞ্চল্য Logo সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২: সংসদে বিল পাস Logo ভাইরাল তাজুর মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজ হঠাৎ উধাও, কান্নায় ভেঙে পড়লেন কনটেন্ট ক্রিয়েটর Logo কুমিল্লার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো নেই প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Logo রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাড়ছে ভোটারদের আগ্রহ

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যতই এগোচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ-০২ আসনেও জোরালো হয়ে উঠেছে প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা। ভোটারদের মধ্যে বাড়ছে কৌতূহল ও আগ্রহ, ফিরেছে নির্বাচনী আমেজ।

বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হওয়ার লক্ষ্যে ভোটারদের কাছে যাচ্ছেন সরাসরি। উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। প্রচারণাকালে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টুসহ দলীয় নেতাকর্মীরা। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মাঠে রয়েছে এবং ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

অন্যদিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তার দলীয় অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।

প্রচারণাকালে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট চেয়ে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর নির্বাচনী প্রচার-প্রচারণা চোখে পড়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই প্রার্থীদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সব মিলিয়ে গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারণা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

uzzal alo

জনপ্রিয়

সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাড়ছে ভোটারদের আগ্রহ

Update Time : 05:15:35 am, Wednesday, 28 January 2026